Image description

দলীয় সিদ্ধান্ত অমান্য করে শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছাত্রদলের চার নেতাকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের বিরুদ্ধে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণসহ সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহসাংগঠনিক সম্পাদক মো. মতিউর রহমান, নাটোর জেলা ছাত্রদলের সহসভাপতি মো. এনামুল হক (বিদ্যুৎ), লালপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. মঞ্জু আহমেদ রয়েল এবং যুগ্ম আহ্বায়ক মো. সাকিব হাসানকে সাংগাঠনিক পদ থেকে বহিস্কার করা হয়েছে।

 

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একই সঙ্গে সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

এদিকে বরিশালের গৌরনদী উপজেলা ও ইউনিয়ন বিএনপির পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে। সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) তাদের বহিষ্কার করা হয়। জেলা উত্তর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।