Image description

একটি ভারসাম্যপূর্ণ ও জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণে গণভোটে ‘হ‍্যাঁ’ সিল দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

তিনি লিখেছেন, একটি ভারসাম্যপূর্ণ ও জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণে গণভোটে ‘হ‍্যাঁ’ দিন। Say ‘YES’ for Future Bangladesh.

এ ছাড়া নিজের পোস্টের মন্তব্য ঘরে আজহারী আরও লিখেছেন, কিছু পয়েন্টে আপত্তি থাকলেও গণভোটের বেশিরভাগ পয়েন্ট ইতিবাচক। তাই, সার্বিক বিবেচনায় গণভোটে ‘হ্যাঁ’ দেওয়াটাই মোটাদাগে বাংলাদেশের ভবিষ্যতের জন্য কল্যাণকর মনে করি। তুলনামূলকভাবে এটাই বেটার অপশন।

‘রাষ্ট্র কাঠামোর সংস্কার এবং ক্ষমতাকে কেন্দ্রীভূত করার পথ বন্ধ করতে চাইলে— গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার কোনো বিকল্প নেই। তবে, পরবর্তীতে জুলাই সনদের নাম করে, কৌশলে মূল‍্যবোধ-বিরোধী কোনো আইন প্রণয়ন করতে চাইলে অবশ্যই এদেশের আপামর ধর্মপ্রাণ জনগণ সেটাকে রুখে দেবে ইনশাআল্লাহ।’

‘হ‍্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান আজহারীর