নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের ধানের শীষের প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, ‘২৪-এর গণ-অভ্যুত্থানকে আমি শ্রদ্ধা করি। এই গণ-অভ্যুত্থান না হলে আমি আজ এখানে আসতে পারতাম না। শেখ হাসিনা আর কিছুদিন ক্ষমতায় থাকলে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিত। তাই ২৪-কে ভুলতে চাই না।
রবিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের শহীদ আলী উছমান শিশু পার্কে বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলাম মোহনগঞ্জ উপজেলার শাখার উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
লুৎফুজ্জামান বাবর বলেন, ‘মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলার লোকজনের কাছে আমি চির ঋণী।
মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েনের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুলের সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কৃষিবিদ চৌধুরী আব্দুল্লাহ আল ফারুক, নেত্রকোনা জেলা বিএনপির নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি, জেলা বিএনপির নেতা ইমরান খান চৌধুরী, জাতীয়তাবাদী মহিলা দলের জেলা সভাপতি রুখসানা খানিজ চৌধুরী পলমল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি, জমিয়তে ওলামায়ে ইসলামের উপজেলা আহ্বায়ক মাওলানা মাছুম আহমেদ, জমিয়ত নেতা মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ।