Image description
 

নোয়াখালী উপজেলার রসুলপুর ইউনিয়নে ০২ নং ওয়ার্ডের দিনিশগঞ্জ এলাকায় জামায়াতে ইসলামী’র নির্বাচনী অফিসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে একদল অজ্ঞাতনামা সন্ত্রাসী অফিসে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে অফিসের আসবাবপত্র, ব্যানার, পোস্টার ও নির্বাচনী সরঞ্জাম পুড়ে যায়। পরে স্থানীয়রা আগুন দেখতে পেয়ে এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

জামায়াত নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় নেতৃবৃন্দ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে।

এ ঘটনায় এলাকায় নেতাকর্মীদের মাঝে ক্ষোভ  বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে রয়েছে।