Image description

চট্টগ্রামে জুতার তলায় ইয়াবা লুকিয়ে পাচারের সময় এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় নগরের বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ মোড় পুলিশ বক্সের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- নরসিংদী সদর জেলার পশ্চিম কান্দাপাড়া এলাকার বাসিন্দা খোরশেদা বেগম (৪৫) এবং একই এলাকার শাহ জালাল মিয়া (৫২)।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, জুতার সোলের ভেতর ইয়াবা পাচারের গোপন সংবাদের তথ্য পেয়ে নারীসহ দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে ওই নারীর পায়ে থাকা এক জোড়া জুতার সোলের ভেতর অভিনব কায়দায় লুকানো ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে।