আগামী ১২ ফেব্রুয়ারি মিরপুর ও কাফরুলবাসী শুধু একজন সংসদ সদস্যকে নয়, বরং ‘আগামীর প্রধানমন্ত্রী’কে ভোট দেবেন এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ডা. মোবারক হোসাইন।
শুক্রবার জুমার নামাজের পর ঢাকা-১৫ আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্য সমর্থিত প্রার্থী ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের পক্ষে আয়োজিত মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মিরপুর ৬০ ফিট পীরের বাগ মসজিদের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি পাকা মসজিদ থেকে শুরু হয়ে জনতা রোড, পরমা গলি, আল মোবারক মসজিদ হয়ে মুক্তি হাউজিংয়ের কাছে গিয়ে শেষ হয়।
সমাবেশে ডা. মোবারক হোসাইন আরো বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মুহাম্মদ তসলিম, মহানগরী কর্ম পরিষদ সদস্য মো. শহীদুল্লাহ, কাফরুল জোন টিম সদস্য মোঃ জসিম উদ্দিন, মিরপুর পূর্ব থানা নায়েবে আমির আনিসুর রহমান, থানা সেক্রেটারি ওয়াহিদুল ইসলাম সাদী, থানা কর্ম পরিষদ সদস্য সাইফুল ইসলাম, সুলতান মাহমুদ রিপন, ওয়ার্ড সভাপতি ইউসুফ আলী, মাহবুব কবীর এবং ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী যুবনেতা আব্দুল্লাহ আল আমানসহ ১১ দলের স্থানীয় নেতারা।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন স্লোগান দেন এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।