খুলনায় দুর্বৃত্তের গুলিতে রাকিব হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে নগরীর লবণচরা থানাধীন মধ্যম হরিণটানা থানার শিশু বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনার উপ-পুলিশ কমিশনার তাজুল ইসলাম।
ঘটনার পর রাতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নৌ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। রাকিবের বিরুদ্ধে মাদকসহ তিনটি মামলার রয়েছে বলে জানা গেছে। নিহত যুবক লবণচরা থানাধীন আশিবিঘা এলাকার বাসিন্দ আনোয়ার হোসেনের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঘটনার এক মিনিট আগে নিহত রাবিক ঘটনাস্থলের পাশের দোকান থেকে সিগারেট কিনে পাশের একটি সেলুনে অবস্থান করেন।
এর কিছুক্ষণ পরে দুইজন যুবক সেলুন থেকে টেনে বের করে মাথায় দুইটি গুলি করে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর দুইজন সন্ত্রাসী বীরদর্পে ঘটনাস্থল ত্যাগ করে।