Image description

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনে দলটির মনোনীত প্রার্থী ড. আব্দুল মঈন খান বলেছেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। হাজারো মানুষের আত্মাহুতির বিনিময়ে ২৪-এ স্বৈরাচারমুক্ত হয়েছে। এর মূল উদ্দেশ্যই ছিল বাকস্বাধীনতা এবং একটি স্থিতিশীল বাংলাদেশ। কিন্তু একটি মহল চায় না দেশ স্থিতিশীল থাকুক।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী নরসিংদীর পলাশ উপজেলার আমদিয়া ইউনিয়নে গণসংযোগ এবং পাঁচদোনায় পৃথক দুটি উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। 

মঈন খান বলেন, বিএনপি একটি জননির্ভরশীল দল। কখনই অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করে এবং ভোট কারচুপি করে রাষ্ট্রক্ষমতায় আসেনি। যাদের গণভিত্তি নেই তারাই অন্ধকার পথ বেছে নেই।

সম্প্রতি দুই-একটি দলের কথায় আমি শঙ্কিত। তারা যে ভাষায় প্রতিপক্ষকে ঘায়েল করছেন তা শিষ্টাচারের মধ্যে পড়ে না।

 

 

তিনি বলেন, উল্টাপাল্টা বললে ভোট পাওয়া যায় না। ভোট পেতে হলে জনগণের পালস্ বুঝতে হবে।

বিএনপি একটি পরীক্ষিত রাজনৈতিক দল। বিএনপি আজকে বাংলাদেশের সবচেয়ে বড় দল। এটা একদিনেই হয়নি। গণতন্ত্রের জন্য হাজারো নেতাকর্মী শহীদ হয়েছে, গুম হয়েছে। লাগাতার দেড়যুগ ফেরানি জীবন কাটিয়েছে।
তাই আগে জনগণকে ভালবাসতে শিখুন, মার্জিত ভাষায় কথা বলুন এবং জনগণের বন্ধু হতে চেষ্টা করুন।