Image description

দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্ত এলাকায় একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ মঙ্গলবার ভোরে এই ভূমিকম্প অনুভূত হয়।

রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১। ভূমিকম্পটি সংঘটনের সময় ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ড।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজান সুলতানার সই করা বার্তায় জানানো হয়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায়।

শ্রেণী বিবেচনায় ভূমিকম্পটি হালকা ছিল বলেও ওই বার্তায় উল্লেখ করা হয়।