Image description

আজও দেশের বাজারে ফের সোনার দাম কমেছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে সোনার দাম কমানো হয়েছে। 

সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম এক হাজার ৯২৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকা। সোমবার (২ ফেব্রুয়ারি) থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

রোববার (১ ফেব্রুয়ারি) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এর আগে গত ২৯ জানুয়ারি সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ০১ টাকা নির্ধারণ করা হয়, যা দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম হিসেবে রেকর্ড সৃষ্টি করে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ৯২৫ টাকা কমিয়ে ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ৮৬৬ টাকা কমিয়ে ২ লাখ ৪৬ হাজার ৫২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ৬৩৩ টাকা কমিয়ে ২ লাখ ১০ হাজার ৮৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক হাজার ৩১৪ টাকা কমিয়ে ১ লাখ ৭১ হাজার ৫৬৯ টাকা করা হয়েছে।

 

এর আগে আজ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৮২ টাকা বাড়িয়ে ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ৯০৭ টাকা বাড়িয়ে ২ লাখ ৪৭ হাজার ৯১৮ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ৩৮২ টাকা বাড়িয়ে ২ লাখ ১২ হাজার ৫১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৪১ টাকা বাড়িয়ে ১ লাখ ৭৩ হাজার ৯১০ টাকা নির্ধারণ করা হয়।

এর আগে ৩১ জানুয়ারি সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১৫ হাজার ৭৪৬ টাকা কমিয়ে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১৪ হাজার ৯৮৮ টাকা কমিয়ে ২ লাখ ৪৪ হাজার ১১ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১২ হাজার ৮৮৮ টাকা কমিয়ে ২ লাখ ৯ হাজার ১৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়ে ১ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা নির্ধারণ করা হয়।

এর আগে ৩০ জানুয়ারি ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১৪ হাজার ৬৩৮ টাকা কমিয়ে ২ লাখ ৭১ হাজার ৩৬৩ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১৩ হাজার ৯৯৯ টাকা কমিয়ে ২ লাখ ৫৮ হাজার ৯৯৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১১ হাজার ৯৫৬ টাকা কমিয়ে ২ লাখ ২২ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১০ হাজার ২০৬ টাকা কমিয়ে ১ লাখ ৮২ হাজার ৮৩৩ টাকা নির্ধারণ করা হয়।

এর আগে ২৯ জানুয়ারি ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ০১ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১৬ হাজার ৫১৪ টাকা বাড়িয়ে ২ লাখ ৭২ হাজার ৯৯৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১৩ হাজার ২৩৯ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৩ হাজার ৯৮০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১১ হাজার ৩১৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা নির্ধারণ করা হয়।

এর আগে ২৮ জানুয়ারি ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৭ হাজার ৩৪৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৬ হাজার ৯৯৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৫৭ হাজার ৪৮২ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৬ হাজার ৭ টাকা বাড়িয়ে ২ লাখ ২০ হাজার ৭৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ১৩২ টাকা বাড়িয়ে ১ লাখ ৮১ হাজার ৭২৫ টাকা নির্ধারণ করা হয়।

এর আগে ২৭ জানুয়ারি ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৪ হাজার ৯৫৭ টাকা বাড়িয়ে ২ লাখ ৫০ হাজার ৪৮৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৪ হাজার ৩১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৬৭৫ টাকা বাড়িয়ে ১ লাখ ৭৬ হাজার ৫৯৩ টাকা নির্ধারণ করা হয়।

এর আগে ২৬ জানুয়ারি ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৭ হাজার ৮৭৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৭ হাজার ৫২৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৪৫ হাজার ৫২৭ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৬ হাজার ৪১৫ টাকা বাড়িয়ে ২ লাখ ১০ হাজার ৪১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ৪৮১ টাকা বাড়িয়ে ১ লাখ ৭২ হাজার ৯১৮ টাকা নির্ধারণ করা হয়।

 

গত ২৩ জানুয়ারি ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে ২ লাখ ৪৯ হাজার ৩১৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৯৭৪ টাকা কমিয়ে ২ লাখ ৩৮ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৫৬৬ টাকা কমিয়ে ২ লাখ ৪ হাজার ৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ১ লাখ ৬৭ হাজার ৪৩৭ টাকা নির্ধারণ করা হয়।

গত ২২ জানুয়ারি ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৮ হাজার ৩৪০ টাকা বাড়িয়ে ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৭ হাজার ৯৯০ টাকা বাড়িয়ে ২ লাখ ৪০ হাজার ৯৭৮ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৬ হাজার ৮২৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৬ হাজার ৫৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ৮৩২ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৯ হাজার ৬৫৩ টাকা নির্ধারণ করা হয়।

এর আগে ২১ জানুয়ারি ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ২৪৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৪৪ হাজার ১২৭ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৪ হাজার ৯৫৭ টাকা বাড়িয়ে ২ লাখ ৩২ হাজার ৯৮৮ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৪ হাজার ৩১৬ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৯ হাজার ৭৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৬৭৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা নির্ধারণ করা হয়।

এরও আগে ২০ জানুয়ারি ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ২০৯ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৪ হাজার ২৪ টাকা বাড়িয়ে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ৪৪১ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৫ হাজার ৪৩০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৯১৬ টাকা বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা নির্ধারণ করা হয়।

গত ১৫ জানুয়ারি ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৬১৫ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৪ হাজার ৬৭০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৫০৮ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ৭ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৯৯ টাকা বাড়িয়ে ১ লাখ ৯১ হাজার ৯৮৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৩৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা নির্ধারণ করা হয়।

গত ১৪ জানুয়ারি ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ৯৬৫ টাকা বাড়িয়ে ২ লাখ ২১ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ৪৪১ টাকা বাড়িয়ে ১ লাখ ৮৯ হাজার ৮৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার ৮৮১ টাকা নির্ধারণ করা হয়।

গত ১১ জানুয়ারি ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৮৭৫ টাকা বাড়িয়ে ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৭৫৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা নির্ধারণ করা হয়।

এদিকে সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৭ হাজার ২৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৪৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।