কুমিল্লার লাকসামে নির্বাচনী জনসভা করতে আগামীকাল সোমবার (২ ফেব্রুয়ারি) আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। এদিন সকাল ৯টায় লাকসাম স্টেডিয়াম নির্বাচনী জনসভায় অনুষ্ঠিত হবে।
রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে লাকসাম উপজেলা প্রধান নির্বাচনী কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের ইসলামী আন্দোলনের (হাতপাখা প্রতীক) প্রার্থী আলহাজ সেলিম মাহমুদ।
প্রেস ব্রিফিংয়ের ইসলামী আন্দোলনের নেতারা জানান, জনসভায় লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থকের সমাগম হবে।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা নির্বাচনী আহ্বায়ক মাওলানা মুহাম্মদ মুরশিদুল আলম, নির্বাচনী আসন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শহিদ উল্ল্যাহ ভূঁইয়া, যুগ্ম সমন্বয়কারী মাওলানা নুরে আলম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লাকসাম উপজেলা সভাপতি মাওলানা আবু ইউসুফ ফারুকী, নির্বাচন পরিচালনা কমিটির লাকসাম উপজেলা সমন্বয়কারী মোহাম্মদ জিল্লুর রহমান, দলের মিডিয়া সমন্বয়কারী রশীদ আহমাদ রায়হান।