Image description

নারায়ণগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙের অভিযোগে ফতুল্লা থানা বিএনপির ১০ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু কালের কণ্ঠকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।

বহিষ্কৃতরা হলেন- ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি সুলতান মোল্লা, সহসভাপতি মো. আলম, বিল্লাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আক্তার, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বিল্পব, মো. মুসলিম আহমেদ, ফতুল্লা থানা বিএনপির সদস্য জাহিদ হাসান রোজেল, পান্না মোল্লা, কুতুবপুর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি আ. রাজ্জাক।

ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু কাদের কণ্ঠকে জানান, আমি নিজেও একজন প্রার্থী ছিলাম আমি দীর্ঘদিন এই দলের জন্য অত্যাচার নির্যাতন সহ্য করেছি। আমার একটি চোখ হারিয়েছি, অসংখ্যবার আমাকে গুম করা হয়েছে। কিন্তু দল যখন একজনকে সিদ্ধান্ত নিয়ে মনোনয়ন দিয়েছে তার পক্ষ হয়েই আমি নির্বাচনের কাজ করছি।

তিনি আরো বলেন, যারা বহিষ্কার হয়েছে তাদেরকে দীর্ঘদিন ধরে আমরা সতর্ক করছিলাম দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার জন্য।

কিন্তু তারা তা না করে, স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনে কাজ করায় কেন্দ্রীয়ভাবে তাদেরকে বহিষ্কার করা হয়।