Image description

রাজধানীর ডেমরায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের একটি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ডেমরার ৬৬ নম্বর ওয়ার্ডের বোর্ড মিলার্স এলাকার মহাকাশ রোডে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ডেমরায় একটি আগুনের খবর পেয়েছি। তবে আমাদের সেখানে যেতে হয়নি। এর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেছেন।’

তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে বা এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।