Image description

২৫ নভেম্বর ঢাকা মহানগরী বাদে দেশের অবশিষ্ট মহানগরীতে ৭ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করবে ১১ দলীয় ঐক্য। পূর্ব ঘোষিত এই কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার সংশ্লিষ্ট নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এক বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, ‘১১ দলীয় ঐক্যের ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে এবং পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশব্যাপী নাশকতা ও নৈরাজ্য সৃষ্টি, জ্বালাও-পোড়াও এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালিত হবে।’

তিনি আরও বলেন হয়, ‘এই বিক্ষোভ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সর্বাত্মকভাবে সফল করার জন্য আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংশ্লিষ্ট নগরবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।’