Image description

কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সহিংসতার মধ্যে কূটনীতিকদের পরিস্থিতি তুলে ধরতে যাচ্ছে সরকার। ইতোমধ্যে কূটনীতিকরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ ব্রিফিংয়ের শুরু হবার কথা রয়েছে। ব্রিফ করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

গত সপ্তাহ দুয়েক ধরে দেশের বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটছে। বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের পাশাপাশি প্রাণহানিও হয়েছে।

কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে দেশের বিভিন্ন স্থানে জ্বালাও-পোড়াওয়ের ঘটনায় প্রাণহানিও ঘটে।