Image description

সরকার নিজের খরচ বাড়িয়েই চলেছে। নতুন বেতনকাঠামো, নতুন নতুন প্রকল্প ও নতুন কর্মসূচিতে যেমন বাড়তি ব্যয়ের খাত তৈরি হচ্ছে, তেমনি বিদেশি ঋণ পরিশোধ ও জ্বালানি খাতে ভর্তুকিতেও সরকারকে বাড়তি ব্যয় করতে হচ্ছে।

ব্যয় বাড়তে থাকলেও আয় সেভাবে বাড়ছে না। পুরোনো উৎস থেকে বাড়তি রাজস্ব পাওয়া কঠিন হয়ে পড়ছে। বরং কর কমানোর চাপ আছে। অন্যদিকে বিদেশি ঋণের বোঝাও এখন বেশি। নতুন করে অতিরিক্ত ঋণ নিলে অর্থনৈতিক সংকটের ঝুঁকি থাকে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, সরকার টাকা পাবে কোথা থেকে।

বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, নতুন প্রকল্প নেওয়া, নতুন বেতনকাঠামো, অতিরিক্ত ভর্তুকি ব্যয়সহ বাড়তি খরচ করার মতো নিজস্ব আর্থিক সক্ষমতা এই মুহূর্তে সরকারের নেই। সরকারের আয়ের পথ সংকুচিত হচ্ছে।

তিনি আরও বলেন, পরিচালন খরচ চালাতেই সরকারের ঘাম ছুটে যাচ্ছে। এমন অবস্থায় নতুন নতুন প্রকল্প নেওয়ার উদ্দেশ্য হলো রাজনৈতিক ‘মাইলেজ’ নেওয়া। প্রকল্প নেওয়ার পর প্রাথমিকভাবে অফিস, গাড়ি, বিদেশ ভ্রমণ—এসব কাজ হয়ে যাবে। এ জন্য টাকা প্রকল্পের অর্থায়নের সরকারি অংশ থেকে খরচ হয়। কিন্তু মূল কাজ হয় না।

ব্যয় বাড়তে থাকলেও আয় সেভাবে বাড়ছে না। পুরোনো উৎস থেকে বাড়তি রাজস্ব পাওয়া কঠিন হয়ে পড়ছে। বরং কর কমানোর চাপ আছে। অন্যদিকে বিদেশি ঋণের বোঝাও এখন বেশি। নতুন করে অতিরিক্ত ঋণ নিলে অর্থনৈতিক সংকটের ঝুঁকি থাকে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, সরকার টাকা পাবে কোথা থেকে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দেশের শাসনক্ষমতায় আসে বিএনপি। নতুন সরকার গত জুনে ২০২৬-২৭ অর্থবছরের যে বাজেট ঘোষণা করেছে, তার ব্যয় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। আয় ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। বাকি ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা ঘাটতি।

আয়ের ৮৫ শতাংশের মতো আসে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাধ্যমে অর্জিত কর থেকে। চলতি অর্থবছরে এনবিআরকে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা আদায় করতে হবে, যা আগের অর্থবছরের প্রকৃত আদায়ের চেয়ে ৪৬ শতাংশ বেশি। অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) এনবিআর রাজস্ব আদায়ে ১ শতাংশের কিছু বেশি প্রবৃদ্ধি অর্জন করতে পেরেছে।

অর্থনৈতিক পরিস্থিতি, জনবলসংকটসহ নানা কারণে এনবিআর রাজস্ব আদায় প্রয়োজনীয় হারে বাড়াতে পারছে না। অন্যদিকে সরকার খরচ বাড়াচ্ছে।

এতে খরচ পড়বে ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫ হাজার কোটি টাকা। এই অর্থ অবশ্য এখনই পরিশোধ করতে হবে না। ২০৩১ থেকে ২০৩৫ সালের মধ্যে এসব উড়োজাহাজ দেশে আসবে।

নতুন নতুন ব্যয়

নতুন সরকারের ব্যয় একলাফে বেড়ে গেছে সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামোর কারণে, যেখানে বেতন বাড়ানো হয়েছে ১০০ থেকে ১৪২ শতাংশ। গত ১ জুলাই থেকে নতুন বেতনকাঠামো আংশিক বাস্তবায়িত হয়েছে। পুরো বাস্তবায়ন হবে ২০২৮ সালের জানুয়ারি থেকে। পুরোটা বাস্তবায়নের পর বেতন-ভাতা দিতে সরকারের বছরে বাড়তি ব্যয় দাঁড়াবে ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা।

নতুন সরকার যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি থেকে বাংলাদেশ বিমানের জন্য ২৫টি উড়োজাহাজ কেনার পরিকল্পনা করেছে। এর মধ্যে গত এপ্রিল মাসে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে। এতে খরচ পড়বে ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫ হাজার কোটি টাকা। এই অর্থ অবশ্য এখনই পরিশোধ করতে হবে না। ২০৩১ থেকে ২০৩৫ সালের মধ্যে এসব উড়োজাহাজ দেশে আসবে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বোয়িংয়ের উড়োজাহাজ কিনতে সরকারের সরাসরি ব্যয় হবে না। ঋণ পাওয়া যাবে। তবে সরকারকে সাধারণত গ্যারান্টি বা নিশ্চয়তা দিতে হয়। বিমান বাংলাদেশ এসব উড়োজাহাজ চালিয়ে যথেষ্ট আয় করতে না পারলে তখন সমস্যা হবে।

নতুন সরকার যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি থেকে বাংলাদেশ বিমানের জন্য ২৫টি উড়োজাহাজ কেনার পরিকল্পনা করেছে। এর মধ্যে গত এপ্রিল মাসে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে। এতে খরচ পড়বে ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫ হাজার কোটি টাকা।

এদিকে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর নতুন নতুন প্রকল্প নিচ্ছে। নতুন প্রকল্পে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ রাখা হচ্ছে। গত ৯ মাসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) ৭৮টি নতুন প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সেগুলোর ব্যয় ১ লাখ ৮৯ হাজার কোটি টাকা।

নতুন প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল ৫টি প্রকল্পে ১ লাখ ৩৫ হাজার কোটি টাকা খরচ হবে। প্রকল্পগুলো হলো মেট্রোরেল লাইন-৫ (গাবতলী থেকে দাসেরকান্দি), ব্যয় ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা; পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প, ব্যয় ৪১ হাজার ৯০ কোটি টাকা; পদ্মা ব্যারাজ প্রকল্প, ব্যয় ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা; উপজেলা-ইউনিয়নে দীর্ঘ সেতু নির্মাণ, ব্যয় ৮ হাজার ৮৮৮ কোটি টাকা; সিলেট-সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার অবকাঠামো উন্নয়ন প্রকল্প, ব্যয় ৫ হাজার ১০৬ কোটি টাকা।

এর মধ্যে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পটি সরকার নিজের টাকায় করবে। উপজেলা-ইউনিয়নে দীর্ঘ সেতু নির্মাণ এবং সিলেট-সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার অবকাঠামো উন্নয়ন প্রকল্পে কোনো বিদেশি সহায়তা নেই।

বিএনপি সরকারের ইশতেহারে ফ্যামিলি কার্ড চালুর কথা বলা হয়েছে। সরকার এসেই এই কার্ড চালু করেছে। দারিদ্র্য বেড়ে যাওয়া এবং অর্থনৈতিক সংকটের মধ্যে ফ্যামিলি কার্ড দরকার বলে মনে করছেন অর্থনীতিবিদেরা। চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দিতে প্রায় সাড়ে ১৩ হাজার কোটি টাকা খরচ করতে হবে।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি পণ্যের দাম বাড়লে সরকারের বাড়তি খরচ হয়। অর্থ মন্ত্রণালয়ের এ বছরের বাজেটের নীতি বিবৃতিতে বলা হয়েছে, বিশ্ববাজারে জ্বালানি খাতের অস্থিরতার ঝুঁকি বিবেচনায় ২০২৬-২৭ অর্থবছরে দাম ৩০ শতাংশ বাড়তে পারে।

অন্যদিকে ১২ থেকে ১৩ লাখ ক্ষুদ্র কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় বলছে, এতে সরকারের খরচ হবে প্রায় দেড় হাজার কোটি টাকা। আবার কৃষি কার্ডের জন্য বাজেটে এক হাজার কোটি টাকা বরাদ্দ রয়েছে। দেশের ১০০টি উপজেলায় ৪২ লাখ ৫০ হাজার কৃষককে এ কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি পণ্যের দাম বাড়লে সরকারের বাড়তি খরচ হয়। অর্থ মন্ত্রণালয়ের এ বছরের বাজেটের নীতি বিবৃতিতে বলা হয়েছে, বিশ্ববাজারে জ্বালানি খাতের অস্থিরতার ঝুঁকি বিবেচনায় ২০২৬-২৭ অর্থবছরে দাম ৩০ শতাংশ বাড়তে পারে।

আন্তর্জাতিক বাজার থেকে জ্বালানি পণ্যের আমদানিতে খরচ বেড়েই চলেছে। সরকার গত জুনে বিদ্যুতের দাম প্রায় ১৭ শতাংশ বাড়িয়েছে। দুই দফায় লিটারে ৩৫ টাকা বাড়ানো হয়েছে ডিজেলের দাম। তবু জ্বালানি খাতে ভর্তুকি দিতে হবে। সম্প্রতি প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান সংবাদ সম্মেলনে জানিয়েছেন, চলতি অর্থবছরে সব মিলিয়ে গ্যাস-বিদ্যুতে ৪৮ হাজার কোটি টাকার ভর্তুকি দেওয়ার পরিকল্পনা আছে।

এদিকে সরকারের বিদেশি ঋণ পরিশোধের খরচও বেড়েছে, যা সরকারের বাজেট ব্যবস্থাপনায় নতুন করে চাপ বাড়িয়ে দিচ্ছে। জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার বড় বড় অবকাঠামো প্রকল্পে বিদেশি ঋণ নিয়েছে। এখন দেখা যাচ্ছে, অনেক প্রকল্পের সুফল কম, আয় সামান্য। কিন্তু বিদেশি ঋণ বেড়ে গেছে। বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে সাড়ে চার শ কোটি ডলারের বিদেশি ঋণ শোধ করা হয়েছে। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) ১৩৫ কোটি ডলার ঋণ শোধ করতে হয়েছে। এ বছর বিদেশি ঋণ শোধ ৫০০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা গেছে, ২০৩০ সাল নাগাদ বিদেশি ঋণ শোধের পরিমাণ ৭০০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে। বিদেশি ঋণ শোধ হয় ডলারে, যা দেশের বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভের ওপর চাপ সৃষ্টি করে। অবশ্য বৈদেশিক মুদ্রার মজুত (গ্রস) এখন ভালো। গত অক্টোবর শেষে মজুত দাঁড়িয়েছে ৩৬ বিলিয়ন ডলারের বেশি (১০০ কোটিতে ১ বিলিয়ন), যা দুই বছর আগে ২৪ বিলিয়ন ডলারের আশপাশে ছিল।

আয় বাড়ছে না

সরকার প্রতিবছর বাজেটের মাধ্যমে পুরো অর্থবছরের খরচের পরিকল্পনা করে। সেখানে আয়ের পরিকল্পনাও করতে হয়।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায়ে ঘাটতি দাঁড়িয়েছে ৪১ হাজার ৮৭৯ কোটি টাকা। অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৩৪ হাজার ৩৯৬ কোটি টাকা। আদায় হয়েছে ৯২ হাজার ৫১৭ কোটি টাকা।

ফলে সরকারের খরচ মেটাতে দেশি-বিদেশি উৎস থেকে ঋণ নেওয়া বেড়েছে। যেমন চলতি অর্থবছরের প্রথম দুই মাসে ব্যাংক খাত থেকে ঋণ নেওয়া বেড়ে ৫ গুণ হয়েছে। গত জুলাই-আগস্টে ব্যাংক খাত থেকে ঋণের পরিমাণ ছিল ১৬ হাজার ৬০১ কোটি টাকা, গত বছর একই সময়ের পরিমাণ ছিল ৩ হাজার ২৫৬ কোটি টাকা।

প্রকল্পে অর্থায়ন নিয়ে জানতে চাইলে পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ আব্দুর রহিম সাকি প্রথম আলোকে বলেন, অর্থনৈতিক পুনর্গঠনের কাজ এখনো চলছে। তাই লক্ষ্য অনুযায়ী অভ্যন্তরীণ আয় আসছে না। তবে দ্রুতই রাজস্ব আয় বাড়বে। আর নতুন প্রকল্প প্রণয়নে কিছুটা সময় লেগেছে। তাই বিদেশি অর্থায়ন কম এসেছে। কিন্তু এখানেও গতি বাড়বে। তিনি বলেন, অর্থায়ন নিয়ে এখন যে সমস্যা মনে হচ্ছে, সেটা থাকবে না। এটা বড় কোনো সমস্যা নয়।

বিভিন্ন প্রকল্পে ঋণ নেওয়ার চেয়ে ঋণ পরিশোধ বেড়েছে। চলতি অর্থবছরের তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) সময়ে বিদেশি ঋণ যত এসেছে, এর চেয়ে দ্বিগুণের বেশি পরিশোধ করতে হয়েছে। এই সময়ে প্রকল্প ঋণ এসেছে ৬৬ কোটি ডলার, আগের ঋণ শোধ করতে হয়েছে ১৩৫ কোটি ডলার।

সরকার অর্থায়নের বিকল্প পথ খুঁজছে। গত ছয় মাসে বিশ্বব্যাংকের কাছে এক বিলিয়ন ডলার বাজেট সহায়তা নিয়েছে। এই অর্থ বাড়তি দামে সার, জ্বালানি পণ্য কেনায় খরচ করা হচ্ছে। গত জুন মাসে বিশ্বব্যাংকের কাছ থেকে সার আমদানির জন্য ৩০ কোটি ডলার জরুরি বাজেট সহায়তা নিয়েছে সরকার। এই অর্থ দিয়ে ২০২৭ সালের এপ্রিল মাসের মধ্যে ৬ লাখ টন সার আমদানি করবে বাংলাদেশ।

এ ছাড়া তেল, গ্যাসসহ জ্বালানি পণ্য আমদানির জন্য বিশ্বব্যাংকের কাছ থেকে ৭১ কোটি ডলারের বাজেট সহায়তা নিয়েছে সরকার। গত জুন মাসেই ওই অর্থ ছাড় হয়েছে। চলতি অর্থবছরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছে প্রায় এক বিলিয়ন ডলার বাজেট সহায়তা চেয়েছে সরকার।

সরকার লন্ডন ও নিউইয়র্কে স্টক এক্সচেঞ্জসহ আন্তর্জাতিক বাজারে সার্বভৌম বন্ড ছেড়ে অর্থায়নের সংকট মেটানোর উদ্যোগ নিয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে নতুন ৪৫০ কোটি ডলার ঋণ চাইছে বাংলাদেশ। এই ঋণের শর্ত কী হবে, তা নিয়ে দর-কষাকষি চলছে।

রাজস্ব আদায় বাড়াতে সংস্কার করা জরুরি। নিজস্ব আয় বাড়ানোর বিকল্প নেই। ধারদেনা করে চললে তাতে ভবিষ্যতে বোঝা আরও বৃদ্ধি পাবে।
অর্থনীতিবিদ জাহিদ হোসেন

বিপুল ঋণ

সরকার নিজের খরচের ঘাটতি মোকাবিলায় দেশি ও বিদেশি উৎস থেকে ঋণ নেয়। সরকারের অভ্যন্তরীণ ঋণসংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুসারে, ২০২৫-২৬ অর্থবছর শেষে সরকারের অভ্যন্তরীণ ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৫৩ হাজার ৬৩৫ কোটি টাকা। এই প্রথমবারের মতো সরকারের অভ্যন্তরীণ পুঞ্জীভূত ঋণ সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল। এক বছরে ঋণ বেড়েছে প্রায় ১ লাখ ৩২ হাজার কোটি টাকা।

অন্যদিকে বিদেশি ঋণের বকেয়ার পরিমাণ অন্য যেকোনো সময়ের তুলনায় সবচেয়ে বেশি। ৭ নভেম্বর প্রকাশিত বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেট রিপোর্ট ২০২৬ অনুসারে, ২০২৫ সাল শেষে বাংলাদেশের ঋণের স্থিতির পরিমাণ দাঁড়িয়েছে ১১ হাজার ৩৪৩ কোটি ডলার। এখানে সরকারি ও বেসরকারি দুই ধরনের বিদেশি ঋণ বিবেচনায় আনা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় বর্তমান বাজারদরে এই বকেয়া ঋণের পরিমাণ ১৪ লাখ কোটি টাকা।

২০১৫ সালে ঋণের পরিমাণ ছিল ৩ হাজার ৮৭৭ কোটি ডলার। গত ১০ বছরে বাংলাদেশের বিদেশি ঋণের বকেয়া বেড়েছে তিন গুণ।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অনুপাতে ঋণের পরিমাণ ৪০ শতাংশের আশপাশে আছে। এটি এখনো সহনীয় পর্যায়ে। তবে তাঁদের মতে, রাজস্ব আদায় বৃদ্ধি এবং রপ্তানিতে আয় বাড়ানো না গেলে ভবিষ্যতে তা শঙ্কার কারণ হতে পারে।

অর্থনীতিবিদেরা রাজস্ব খাতে সংস্কারের ওপরও বিশেষ জোর দিচ্ছেন। কারণ, জিডিপির অনুপাতে বাংলাদেশের রাজস্ব আয় অনেক কম। আইএমএফের হিসাব বলছে, ২০২৪ সালে বাংলাদেশের কর-জিডিপির অনুপাত ৮ দশমিক ৩৪ শতাংশ। ভারতে তা ২০, পাকিস্তানে ১৩, শ্রীলঙ্কায় ১৪ ও ভুটানে ২৭ শতাংশ।

অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, রাজস্ব আদায় বাড়াতে সংস্কার করা জরুরি। নিজস্ব আয় বাড়ানোর বিকল্প নেই। ধারদেনা করে চললে তাতে ভবিষ্যতে বোঝা আরও বৃদ্ধি পাবে।