প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শুক্রবার বনানীর নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করেছেন।
নামাজ শেষে একদল শিশু-কিশোরের সঙ্গে আলাপে মাতেন তিনি। জানতে চান, কার কোন খেলা ভালো লাগে। পরে তাদের হাতে ক্রীড়াসামগ্রীও তুলে দেন তারেক রহমান।
এ সময় শিশুরা প্রধামন্ত্রীকে তার জন্মদিনের শুভেচ্ছা জানায়।