দেশের সব বিমানবন্দরকে নিরাপত্তা বৃদ্ধি করে সর্বোচ্চ সতর্ক থাকতে বলেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বিমানবন্দরের বাইরের অংশগুলোতেও পুলিশের বিশেষায়িত ট্যাকটিক্যাল ও নিরাপত্তা ইউনিট- আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) নিরাপত্তা বাড়াতে বলা হয়েছে।
বেবিচকের একাধিক উর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার টাইমস অব বাংলাদেশকে বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বুধবার এ ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে।