Image description

সংসদীয় দলের বৈঠকে সব সংসদ সদস্যকে নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। একইসঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি রাজপথে থেকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার নির্দেশ দিয়েছেন তিনি।

বুধবার দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা তারেক রহমান।

জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে আয়োজিত এ বৈঠকটি দুপুর আড়াইটায় শুরু হয়ে বিকেল ৩টা ৫৫ মিনিটে শেষ হয়। বৈঠকে বিএনপির সংসদীয় দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজানের পরিচালনায় সভার মূল মঞ্চে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ছিলেন।

আইন নির্দেশিকা দেখুন

 

 

বৈঠকের একটি সূত্র নিশ্চিত করেছে, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা ও তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম জোরদারের লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার থেকে প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় অবস্থান করে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর নির্দেশনা দিয়েছেন। এছাড়া সভায় দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, পোশাক শিল্প পরিস্থিতি, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

৯ নভেম্বর সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়। চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারি দলের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। এটি এই অধিবেশনে সরকারি দলের দ্বিতীয় সভা। 

ঘড়ি কিনুন

 

সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সংসদের চতুর্থ অধিবেশন সমাপ্তি হওয়ার কথা রয়েছে আজ।