Image description

রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে পৃথক এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদর দফতর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, পল্লবীতে রাত ৮টা ৪৬ মিনিটে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত সোয়া ৯টার দিকে আগুন নির্বাপণ করা হয়। এ ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

এদিকে, রাত ৯টার পরপর মহাখালীতে তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, আগুন নিয়ন্ত্রণে তাদের গাড়ি ঘটনাস্থলের উদ্দেশে রাস্তায় রয়েছে।