বগুড়ার কাহালুতে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই ইউপি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার পাইকর ইউনিয়নের দরগাহাট সড়কের পাঞ্জুয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাইকড় ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য বাবর আলী (৬৫) ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল বাসেদ (৭০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একটি মোটরসাইকেলে করে বাবর আলী, আব্দুল বাসেদ ও আব্দুল মকিম কাহালুর দিকে যাচ্ছিলেন।
কাহালু থানার উপপরিদর্শক (এসআই) নুর ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর ট্রাক ফেলে চালক পালিয়ে গেছেন।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।