Image description

বগুড়ার শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঢাকা-বগুড়া মহাসড়কে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে উপজেলার গাড়ীদহ ওভারব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর একদল ব্যক্তি গাড়ীদহ এলাকায় জড়ো হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকে। একপর্যায়ে তারা মহাসড়কে আগুন ধরিয়ে দেয় বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 
 

ঘটনার খবর পেয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন নিজেই ঘটনাস্থলে যান। তিনি জানান, ঘটনাস্থলে গিয়ে অগ্নিসংযোগের তেমন কোনো আলামত পাওয়া যায়নি। তবে রাস্তার পাশে কয়েকটি পোড়া বস্তা পাওয়া গেছে।

 
 

ওসি আরও জানান, কারা বা কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে বলে জানা গেছে।