Image description

ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর পরপরই পুরো স্টেশনে ফায়ার এলার্ম বাজতে শুরু করে। এতে মানুষজন ভয়ে ছোটাছুটি শুরু করেন।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে আগুন দিয়ে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করছেন দুর্বৃত্তরা।