Image description
 
বিয়ের আয়োজনে বাবুর্চির নানা আইটেমের মধ্যে মসল্লার তালিকাও একটি। লম্বা ফর্দ, কোত্থেকে কিনতে হবে, কিভাবে কিনতে হবে ইত্যাদি গাইড লাইন দেওয়া থাকে। ফাইনালি ধনিয়া পাতা আনা না হলে, বাবুর্চি সেটাকেই ইস্যু বানিয়ে ঘেন ঘেন করতে থাকে।
 
কারণ একটাই ফাঁকতালে খাদ্যের মান নিয়ে কথা উঠা মাত্রই বাবুর্চি বলে দিবেন, সেটা ধনিয়া পাতা না আনার ফল। একমাত্র ধনিয়া পাতার অনুপস্থিতির কারণে পুরো বিরিয়ানীটা বাজে স্বাদের হয়ে গেল গা! অর্থাৎ যত নষ্টের মূল ধনিয়া পাতার অনুপস্থিতি...
 
আচ্ছা যদি প্রশ্ন করা হয় আবু বকর, ওমর, ওসমান, আলী (রাঃ) এর আকিদা কি ছিল। কিংবা সাহাবীদের আকিদা কি ছিল? উত্তর একটাই "লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসুলুল্লাহ"। এই কথার উত্তর কোথায় পাব? উত্তর হল কোরআন ও সুন্নাহ! এটাই ছিল সাহাবীদের আকিদা!
 
তবুও কোন আমাম ব্যক্তি যদি এমন প্রশ্ন কোন আকাবীরের সামনে তোলে, সোজাসুজি তাকে বেআদব, বেতমিজ, বেলাহাজ বলে উদ্বর্ত আচরণে তিন সের ওজনের থাপ্পড় তার ঘাড়ে বাসিয়ে দিবে। কেননা এখানেই লুকিয়ে আছে মুল হিসাব, ঠিক বাবুর্চির আইটেমের মত। ফলে এমন ত্যাড়া সাহস কেউ দেখায় না।
আকিদার বিষয়টি উঠেছে রাসুল (সাঃ) ইন্তেকালের প্রায় ৩০ বছর পর। আলী (রা) ও মুয়াবিয়া (রাঃ) ঘটনাকে কেন্দ্র করেই। ইতিহাসে এটা পরিষ্কার সত্য ঘটনা। মহান আল্লাহ এই ঘটনা ঘটিয়েছেন। ঘটনাটি আরো কঠিন হল হোসাইন (রাঃ) শাহাদাতের মাধ্যমে।
 
মানুষজন দুই পক্ষে অবস্থান নেয়। উভয় পক্ষে ভাল-মন্দ মানুষ থাকে। এই বিবাদ দীর্ঘ বছর ইসলামি সমাজে জিইয়ে থাকে কেননা ক্ষতটা তখন দগদগে। ফলে নতুন নতুন মতবাদ, গোত্র, গোষ্ঠীর সৃষ্টি হয়।
এসব রোধ করতে ৪১ হিজরি তথা ৬৬১ সালের দিকে "আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নীতিমালা" প্রণীত হয়। যেটাকে সুন্নী আলেম এবং আমাদের দেশের কওমীগন খুব শক্ত আকারে ধরে রেখেছেন। কেউ কেউ কোরআন অনুসরণ করতে গিয়েও আগে আকিদার ম্যান্ডেট আছে কিনা সেই দেখে। যাক পরবতর্তীতে প্রসিদ্ধ ইসলামী পন্ডিতগন কয়েকটি বিষয়ে একমত হয়ে এর নীতিমালা ঠিক করে। তার মূল পয়েন্টগুলো সংক্ষিপ্ত সারে এমন,
১. বিভ্রান্তিকর ও বিদআতি মতবাদের বিস্তার রোধ করা
 
২. সুন্নাহ ও সাহাবিদের আদর্শ রক্ষা করা
 
৩. উম্মাহর ঐক্য বজায় রাখার স্বার্থে জল ঘোলা না কর
 
আহলে সুন্নাত ওয়াল জামায়াতের এই নীতিমালা প্রণীত হয়েছিল, তখনকার উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে। পরবর্তীতে সেটাই বুজুর্গদের রক্ষার নীতিমালা হয়ে যায়। ফলে কেউ এই নীতিমালার বাইরে গিয়ে কথা বললেই ওরা বিরক্ত হয়, ক্ষিপ্ত হয়। সেই ব্যক্তিকে ইসলাম ও মুসলিম থেকে বের করে দেয়। কিন্তু যদি আরো আইটেম বাড়ানো কিংবা বানানোর দরকার হয়, তাহলে করনীয় কি! সেটা নিয়েই মূল মতবিরোধ! এবং এমনটা ইসলামী সমাজে হয়েছে আজো চলছে,
আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নীতিমালাকে উৎস বানিয়ে বিভিন্ন ইসলামী বুজুর্গ, ইমাম, শায়েখ, খ্যাতিমান আলেম ব্যক্তিরা আকিদার শর্ত আরো লম্বা ও বিস্তৃত করেছে। যেমন হানাফি মাজহাবে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের জন্যে আকিদার ১০ টি শর্ত উল্লেখ আছে। মাজহাব তো আরে আছে, ফলে কিঞ্চিত পরিবর্তনও আছে। আর বাংলাদেশের সুন্নি পন্থি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকিদার জন্যে ১৯৭ টি শর্ত বানিয়েছে। যে বানিয়েছে এই লম্বা ফর্দ, তার নিজেরই এতগুলো মনে আছে কিনা সন্দেহ আছে। যাক
 
কোন একজন যদি এই তালিকা থেকে বাদ যায়, তাহলে তার দশা সেই বাবুর্চির মত হবে। ফালাফালা করে তাকে ইসলাম বহির্ভূত, সমাজ বহির্ভূত প্রয়োজনে দুনিয়া বহির্ভূত করে ছাড়বে। এই মহান এমপিও সেই আকিদার দোহাই দিয়ে কথা বলছেন। কিংবা নিজেদের গোত্রের গোস্বার ঝড় মোকাবেলার ভয়ে এমনটি কায়দা করে বলছেন।
 
একটি কথা ভাবুন, আলী ও মুয়াবিয়া (রাঃ) অন্য দশজনের মত মানুষ ছিলেন। তারা যে ভুল করেছে, আপনি সেটা বলতে পারবেন না, লিখতে পারবেন না, ওয়াজ নসিহতে আলোচনায় আনতে পারবেন না।
একেবারে পারবেন না, বিষয়টা এমন নয়। আপনার ইতিহাস জ্ঞান কিংবা তথ্য উপস্থাপনায় যদি আলী (রাঃ) খোঁচা খায়, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের পুরো অনুসারী ক্ষেত্র বিশেষে শিয়ারাও ক্ষেপে উঠবে। আর যদি মুয়াবিয়া (রাঃ) খোঁচা খায় তাহলে সালাফি পন্থিরা ক্ষিপ্ত হবে। তাহলে করনীয় কি? এসব বিষয়ে কথা না বলে একেবারেই চুপ থাকবেন! যদি বলেন তাহলে আপনি শিয়া, খারেজী, রাফেজি এবং হাল আমলের মওদূদী হয়ে যাবেন? মওদূদীর মূল দোষ কিন্তু এটাই।
 
তিনি "খেলাফত বনার রাজতন্ত্র" শিরোনামে একটি বই লিখেছেন, সেই বইয়ে আলী ও মুয়াবিয়া (রাঃ) এর শাসন ব্যবস্থা নিয়ে বিশ্লেষন করেছেন। আকাবিরদের কথা, তোমাকে বিশ্লেষন করার অধিকার কিংবা সাহস কে জুগিয়েছে। সালাফি থেকে চট্টগ্রামের সুন্নী সবাই মওদুদী বিরোধী। এখানে সবাই এক! কেন বুঝতে পারছেন তিনি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের শর্ত ভঙ্গ করেছেন। আর এই শর্ত যারা বানিয়িছেন, তারা কেউ নবী রাসুল ছিলেন না।
তাহলে কি এই বিষয়ে কথা বলা যাবে না?
 
হ্যাঁ যাবে, তবে সেটা নিয়ে কথা বলবে, খ্রিষ্টান, ইহুদিরা। তাদের খারেজি, রাফেজি হবার ভয় নেই, রিস্ক নেই, ক্ষতিও নেই। ফলে তাদের হাতে লিখিত কিতাব থেকেই আপনি নির্ভয়ে ইসলামের ইতিহাস পড়তে পারেন। এতে আপনার আকিদাও বিনষ্ট হবেনা। বরং পাঠক প্রিয়তা বাড়বে, ওয়াজ নসীতেও হুজুরের পক্ষে তেজী ভাব আসবে। কেননা তিনি ইংলেজি লেখক থেকে পড়েই ইসলামের ইতিহাস বলছেন। তাদের লিখিত বই থেকে ইসলামের ইতিহাস পড়লে আপনাকে গালাগালির মুখে পড়তে হবেনা এবং আকাবির সমাজে ইজ্জত নিয়ে মূল্যায়িত হবেন সে সব অমুসলিম লেখকদের তালিকা দেওয়া হল।
 
১. উইলিয়াম মন্টগোমারি ওয়াট (William Montgomery Watt)
২. কারেন আর্মস্ট্রং (Karen Armstrong)
৩. স্যার উইলিয়াম মিউর (Sir William Muir)
৪. লেসলি হ্যাজলেটন (Leslie Hazleton)
৫. ফিলিপ কে. হিট্টি (Philip Khuri Hitti)
৬. টমাস কার্লাইল (Thomas Carlyle)
৭. উইলফ্রেড মাডেলুং (Wilferd Madelung)
৮. মাইকেল এইচ. হার্ট (Michael H. Hart)
৯. এডওয়ার্ড গিবন (Edward Gibbon)
১০. জন ওয়ানসব্রো এবং প্যাট্রিসিয়া ক্রোন (John Wansbrough & Patricia Crone)
 
আরো বহু লেখক আছে। এসব লেখকদের বই পড়েই আপনাদের ইসলামের ইতিহাস জানার খায়েস পুর্ণ করতে হবে। আলী ও মুয়াবিয়ার (রাঃ) সম্পর্কে বিস্তারিত লিখেছেন তারা। সুতারাং তাদের থেকে গিলবেন। যদি মুসলমান হন এবং এসব ইতিহাস লিখতে বসেন, তাহলে কিন্তু কপালে খারাবী আছে! আকিদার অস্ত্রে দেহ ফালা ফালা হয়ে যাবে, অন্তর খান খান হয়ে যাবে। তারপরও যদি লিখতে বসেন, বলতে গো ধরেন, তাহল কিন্তু সোজা মওদূদী হয়ে যাবেন! আপনার আর নিস্তার নাই।
 
আপনাকে ঘায়েল করতে বিদেশী দোষমন লাগবে না। মুহুর্তেই সালাফী থেকে সুন্নী সবার দোষমন হয়ে যাবেন। ওরা দুইজন দুই মেরুর, তাই মাঝের গুলোর কথা বাদ দিলাম। ওদের প্রত্যেকের হাতে একটি করে সেই বাবুর্চির মত আকিদার ভিন্ন তালিকা আছে। সেই তালিকার ফর্দে কোন একটি আইটেমে আপনি নির্ঘাত ধরা খাবেনই। এই কঠিন বেষ্টনির ফাঁকি দেওয়া সহজ নয়। ফলে আপনি অতি আগ্রহী হয়ে মুরতাদ হবেন আর তালিকা ধারীরা বাবুর্চির মত শোধ নিবে।
আমাদের এই এমপি সাহেব সেই দশার ভয়েই একবার একেক কথা বলছেন। কোনদিক দিয়ে না জানি ড্রোন এসে হানা দেয়। মামুনুল হল একটু ঘাড় ত্যাড়া স্বভাবের হওয়ায় তাকে, বশে আনতে কষ্ট হচ্ছে। এম পি হানজালা হল পীর বংশের নরম দিলের মানুষ। (যদিও তার দাদা হাজী শরীয়ত উল্লাহ ছিলেন তার পুরো উল্টো স্বভাবের। ইংরেজদের মসনদকে উপড়ীয়ে ফেলার মানুষ) তাই উভয়কুল রক্ষা করে, সবাইকে ঠাণ্ডা করে, শান্ত রেখে আকিদার কঠিন বেষ্টনী পার হবার চিন্তায় আছে। আল্লাহ তাকে এই মহা পরীক্ষায় উত্তীর্ণ হবার সাহস ও সুযোগ করে দিন।
May be an image of text