Image description

মোহনগঞ্জ পৌর শহরে দোকান ভাঙচুর করে ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ১ লাখ ২০ হাজার টাকা লুট করার অভিযোগ ওঠেছে। এসময় ব্যাসায়ী সবুজ মিয়া (৬০) গুরুতর আহত হয়েছে।

 

বিজ্ঞাপন

এ ঘটনায় অভিযুক্ত আবদুল্লাহ আল সোহানকে (২৮) গ্রেপ্তার করেছে মোহনগঞ্জ থানা-পুলিশ। শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

 

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে ‘পিংকী সাইকেল স্টোরো সোহান ও তার সহযোগীরা সবুজ মিয়ার কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়। এতে তার নাক কেটে গুরুতর জখম হয়। পরে তাকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

ঘটনার রাতেই আহতের ছোট ভাই মোহাম্মদ কমল মিয়া বাদী হয়ে থানায় মামলা করেন।

 

এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, প্রবীণ ব্যবসায়ীর ওপর হামলা ও অর্থ লুটের ঘটনায় সুনির্দিষ্ট অভিযোগে মামলা রুজু করা হয়েছে। মামলার পরপরই রাতেই অভিযান চালিয়ে মূল অভিযুক্ত আবদুল্লাহ আল সোহানকে গ্রেপ্তার করা হয় এবং শুক্রবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তার সোহানের বিরুদ্ধে এর আগেও থানায় ধর্ষণ, ছিনতাই, মাদক ও মারামারিসহ ১৫টি মামলা রয়েছে।