Image description

রাজধানীর শেরেবাংলা নগরের জুলাই স্মৃতি জাদুঘরের সামনে আবারও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে এই বি‌স্ফোরণ ঘটা‌নো হয়। 

তেজগাঁও বিভাগের ডি‌সি ইবনে মিজান বলেন, রাত ১১টার পরে দুর্বৃত্তরা একটি রিকশায় করে এসে জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।  

তি‌নি ব‌লেন, ঘটনায় জ‌ড়িত‌দের শনাক্ত ক‌রে আইনের আওতায় চেষ্টা চল‌ছে। 

এর আগে গত ১৪ অক্টোবর শেরেবাংলা নগর এলাকার জুলাই জাদুঘরের ১ নম্বর গেটের সামনে দুর্বৃত্তরা পরপর দুটি ককটেল নিক্ষেপ করে, যার মধ্যে একটি বিস্ফোরিত হয় এবং অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। প‌রে ডিএমপির বোমা ডিসপোজাল ইউনিট অবিস্ফোরিত ককটেলটি নিষ্ক্রিয় করে।  

এ ঘটনায় মো শাহীন ওরফে আরিফ মোল্লা (৪৫) নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালক আহত হন। তার শরীরে স্প্লিন্টার আঘাত করে। প‌রে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।