২৯ দিনের ব্যবধানে দুই দফা সিলিন্ডার গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (২ নভেম্বর) রাত ১০টায় রাজধানীতে এনসিপির কার্যালয়ের নিচে (রূপায়ন ট্রেড সেন্টারের সামনে মূল সড়কে) এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রাতে এনসিপির ফেসবুকে পেজে এক স্ট্যাটাস দিয়ে এই জরুরি সংবাদ সম্মেলনের তথ্য জানায় দলটি।
এতে বলা হয়, এই জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।
এনসিপির কার্যালয়ের নিচে রূপায়ন ট্রেড সেন্টারের সামনে মূল সড়কে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।