Image description
এনসিপি নেতা জয়নাল আবেদীন শিশির আজ ফেসবুকে একটি কোলাজ ছবি পোস্ট করেছেন যেখানে ডান পাশে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান দৈনিক আমার দেশ পত্রিকার একটি কপি ছিঁড়ছেন।
ছবিটির বাম পাশে আরেক ছবিতে দেখা যাচ্ছে বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একটি সমাবেশে দৈনিক আমার দেশ এর একটি কপি হাত উঁচিয়ে প্রদর্শন করছেন।
 
প্রকৃতপক্ষে, খালেদা জিয়ার এই ছবিটি এআই দিয়ে সম্পাদিত।
ডয়চে ভেলের ২০১৮ সালের আগস্ট মাসে প্রকাশিত খালেদা জিয়ার একটি ছবিকে সম্পাদনা করে হাতে পত্রিকার কপি যুক্ত করে দেয়া হয়েছে।
 
তবে সংবাদমাধ্যমে প্রকাশিত (বিডিনিউজ ২০১১ সালের ১ অক্টোবর; বিবিসি বাংলা ২০২২ সালের ১০ মে দ্রষ্টব্য) ছবি ও তথ্য থেকে জানা যায়, খালেদা জিয়া বিভিন্ন সমাবেশে দৈনিক আমার দেশ, প্রথম আলো সহ বিভিন্ন সংবাদমাধ্যমের কপি হাতে নিয়ে জনতার উদ্দেশ্যে প্রদর্শন করে বক্তব্য দিয়েছিলেন।