লংমার্চের প্রচার মিছিল চলাকালে স্ট্রোক করে মারা গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নিউমার্কেট থানা কর্মপরিষদ সদস্য লুৎফুল্লাহ মাজেদ। শুক্রবার বিকেল ৫টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
লুৎফুল্লাহ মাজেদ নিউমার্কেট থানা জামায়াতের অফিস ও বায়তুলমাল সম্পাদকের দায়িত্বেও ছিলেন। আজ বাদ এশা রাজধানীর কাটাবন মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, মিছিল চলাকালে স্ট্রোক করলে তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।