মোটরসাইকেলের সামনের ম্যানুয়াল নাম্বার প্লেট সংযোজনের সময়সীমা ১৫ নভেম্বর থেকে বাড়িয়ে ৩১ ডিসেম্বর করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সরকারের নির্দেশনা অনুযায়ী, নাম্বার প্লেটটি স্টেইনলেস স্টিল বা অ্যালুমিনিয়ামের হতে হবে। সাদা পটভূমিতে কালো রঙের বাংলা অক্ষর ও সংখ্যা ব্যবহার করতে হবে। এতে কোনো নকশা বা অলংকারমূলক ডিজাইন রাখা যাবে না। এদিকে, নতুন নির্দেশনা অনুযায়ী নাম্বার প্লেট লাগাতে রাজধানীর বিভিন্ন ওয়ার্কশপে ভিড় করছেন মোটরসাইকেলের মালিকরা। এসব ওয়ার্কশপে নাম্বার প্লেট তৈরি ও সংযোজনে খরচ হচ্ছে ২৫০ থেকে ৪০০ টাকা।
নাম্বার প্লেটে স্টিকার লাগানো হচ্ছে
মোটরসাইকেলের সামনে নাম্বার প্লেট বসানোর জন্য সাদা বোর্ড স্থাপন করা হচ্ছে
আঠা লাগিয়ে নাম্বার প্লেটের বোর্ড প্রস্তুত করা হচ্ছে
বিভিন্ন নমুনা থেকে পছন্দের নাম্বার প্লেট বেছে নিচ্ছেন মোটরসাইকেলের মালিক
আঠা দিয়ে নাম্বার প্লেটের অক্ষর ও সংখ্যা বসানো হচ্ছে
মোটরসাইকেলের সামনের অংশে সংযোজন করা হচ্ছে নাম্বার প্লেট
নির্ধারিত মাপ অনুযায়ী স্কুটির সামনে নাম্বার প্লেট বসানো হচ্ছে
নাম্বার প্লেট বসানোর জন্য মোটরসাইকেলে লাগানো হচ্ছে অ্যাঙ্গেল