রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে বেতন-ভাতা বাড়ানোর দাবিতে পোশাকশ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে তারা সড়ক অবরোধ করেন।
পল্লবী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাজিয়া আফরোজ এ তথ্য নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৯টার দিকে বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা বেতন-ভাতার দাবিতে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধ করেন।