Image description

রাজধানীর তুরাগ নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির (তাওসিফ সৌরি) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল আনুমানিক ৪টার দিকে রাজধানীর উত্তরখান থানার রাজাবাড়ী সংলগ্ন তুরাগ নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

উত্তরখান থানার ওসি মোহাম্মদ হাবিবুর রহমান এশিয়া পোস্টকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, টঙ্গী নৌ পুলিশ মরদেহটি উদ্ধার করেছে, আমরা তাদের মাধ্যমে জানতে পেরেছি মরদেহটি বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির।

জানা গেছে, তাহসিফ সৌরি রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টর এলাকায় বসবাস করতেন। গত মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে তিনি নিখোঁজ হন। পরদিন বুধবার তুরাগ নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তবে তার মৃত্যুর কারণ এবং কীভাবে তিনি নদীতে গেলেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

ফিরোজ উদ্দিন গণমাধ্যমকে বলেছেন, জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে খবর পেয়ে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী ফাঁড়ির নৌপুলিশ তুরাগ নদের রাজা বাড়ি ঘাটসংলগ্ন নদ থেকে তাহসিনের মরদেহ উদ্ধার করে।

২০২৪ সালের ৫ অগাস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুর্মিটোলা বিমানবন্দর থেকে উড়োজাহাজে করে দেশত্যাগের যে ভিডিওটি ছড়িয়ে পড়ে, সেটি তাহসিফ সুরি ধারণ করেছিলেন বলে আলোচনা রয়েছে।