আল্লাহ যদি আজ ঘোষণা দেন, জান্নাত-জাহান্নাম নেই, তাহলে পরিস্থিতি কী হবে? মানুষ কি তখনও শুধু আল্লাহর ভালোবাসা ও সন্তুষ্টির জন্য তাঁকে স্মরণ করবে? এমন প্রশ্ন তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন সাবেক অতিরিক্ত সচিব মো. মাহবুব কবির মিলন।বুধবার (২৮ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আল্লাহপাক মানুষকে পাঠিয়েছেন, শুধুমাত্র তাঁর সন্তুষ্টি অর্জনের জন্য।
তিনি জানেন, পুরস্কারের (জান্নাত/হুর) লোভ না দেখালে অনেকেই তাঁর কথা স্বরণ করবে না। তাই পুরস্কার তৈরি করলেন। এখানেই মানুষ ঝুলে গেল।
এটাও আল্লাহর পরীক্ষা। মানুষ জান্নাতের লোভে তাঁকে ডাকে, নাকি শুধু তাঁর সন্তুষ্টির জন্যই তাঁকে স্বরণ করে।’পোস্টে মাহবুব কবির মিলন লেখেন, ‘আজ আল্লাহপাক ঘোষণা দিক, জান্নাত, জাহান্নাম নেই। এরপর দেখুন পরিস্থিতি কী হয়!! কয়জন শুধুমাত্র আল্লাহর ভালবাসায়, তাঁকে মনে করে। তাঁকে ডাকে।’তিনি আরও লেখেন, ‘সমস্ত ইবাদত, সমস্ত সৎ কর্ম, শুধু তাঁরই সন্তুষ্টির জন্য।
কোনো পাপ এবং অসৎ কর্ম না করা, শুধু তারই সন্তুষ্টির জন্য।
এই ভোরের স্নিগ্ধ আলো হোক, আমাদের সারা দিনের ইবাদত বা সৎ কর্মের জন্য। আমাদের সকল সৎ কর্ম এবং পাপাচার থেকে মুক্ত রাখা হোক শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য।’তিনি লেখেন, ‘প্রতিটি সৎ কর্ম, সকল প্রকার অসৎ কর্ম থেকে নিজেকে মুক্ত রাখা, আল্লাহপাকের সকল আদেশ নির্দেশ মেনে চলা, সকল সময়ে তাঁকে স্বরণ করাই ইবাদত।
আল্লাহর সন্তুষ্টি। আর এটাই ছিল প্রিয়নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এঁর জীবন।’