Image description

আশুলিয়া চাঁদা না দেওয়ায় একটি সোয়েটার কারখানায় হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। বর্তমানে প্রায় ১১০০ জন শ্রমিকসহ নিজের জীবন নিয়ে শঙ্কিত হয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী আহাদুজ্জামান।

 

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এন.ডি কারখানার চেয়ারম্যান সংবাদ সম্মেলন করেন।

 

তিনি অভিযোগ করেন, সম্প্রতি স্থানীয় ছাত্রদল সভাপতি পরিচয় দিয়ে মো. সানোয়ারসহ কবির হোসেন শিশির, মো. মোখেলেছ, মো. জালাল, তোফাজ্জল হোসেন, সোহেল খন্দকার ও রকিসহ কয়েকজন তার অফিসে গিয়ে প্রথমে দুই কোটি টাকা চাঁদা দাবি করেন। কিন্তু ওই টাকা দিতে না চাইলে তারা এক কোটি টাকা দাবি করে। কিন্তু তাদের দাবিকৃত টাকা না দেওয়ায় গত ২২ তারিখ সকালে ৪০/৫০ কিশোর গ্যাং সদস্য মাথায় হেলমেট পরে কারখানায় হামলা চালায়।

 

ভুক্তভোগী বলেন, হামলাকারীরা রামদা লোহার রড, সাবল, হাতুড়ি, হামার, হকিষ্টিক, লাঠি সোঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে ফ্যাক্টরির উত্তর পাশের বিল্ডিং সেডের ওয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে। শ্রমিকদের অস্ত্রের ভয় দেখিয়ে সোয়েটারের সুতা, সোয়েটারের বডি, বিভিন্ন এক্সোসরিজসহ প্রায় ৪০ লক্ষ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। পরে ৯৯৯ এ কল করলে পুলিশ ও এসআরবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুর্বৃত্তদের বের করে দেয়। কিন্তু পরেরদিন পুনরায় তারা হামলা চায়। এই ঘটনায় আশুলিয়া থানা গেলে পুলিশ মামলা জিডি গ্রহণ করে। পরে ওসি আদালতে গিয়ে মামলা করার পরামর্শ দেন।

 

আহাদুজ্জামান আরও জানান, দুর্বৃত্তদের হুমকি ও পুলিশের কর্মকাণ্ডে ১১০০ শ্রমিকসহ নিজের জীবন নিয়ে চরম শঙ্কিত অবস্থায় রয়েছেন। কারখানাও বন্ধ রয়েছে। এই অবস্থায় শ্রমিক আসন্তোশ ঘটারও আশঙ্কা রয়েছে। এই অবস্থায় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।