Image description
কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুনে এখন পর্যন্ত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মৃত্যের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
 
 
শনিবার (১৭ অক্টোবর) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
 
নিহত ১০ জনের মধ্যে ৬ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন রাজধানীর বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭) এবং চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) ও ফায়িজান আহম্মেদ (৫)।
 
অন্যদিকে আহতরা হলেন চিকিৎসক শিহাব উদ্দীন (৩১), তার স্ত্রী নাফিজা নেওয়াজ খান (২৯), মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০) ও সামিদা (৩২)।
 
এদের মধ্যে পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের শরীরের প্রায় ৫ শতাংশ পুড়ে গেছে। অন্যজন পড়ে আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
 
বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) মাহমুদ সোহেল।
 
এদিকে পুলিশ জানায়, কাঠের তৈরি রিসোর্টটিতে মোট কক্ষ ছিল ৯টি। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে তিনটি কক্ষের পর্যটক চেকআউট করে চলে যান। বাকি ৬টি কক্ষে ১৬ জন পর্যটক অবস্থান করছিলেন। তাদের কয়েকজন সকালে বাইরে ছিলেন।
 
 
অন্যদিকে রিসোর্টের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। টুপটুপ রিসোর্টের ইনচার্জ মো. সুমন স্টার নিউজকে জানান, রিসোর্টের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।
 
তিনি বলেন, শর্টসার্কিট থেকে আগুন লাগার সঙ্গে সঙ্গে আমরা নেভানোর চেষ্টা করি। ততক্ষণে রিসোর্টের এসি ও সিলিন্ডার বিস্ফোরণ হয়ে পুরো রিসোর্টে আগুন ধরে যায়।