Image description

রাজধানীর মীরহাজিরবাগ এলাকার একটি বাসা থেকে শিরিন বেগম (৩৫) নামে এক নারীর চার টুকরো খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) পুলিশ ওই বাসা থেকে খণ্ডিত লাশটি উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী দুলালকে (৫০) আটক করা হয়েছে। পারিবারিক কলহের জেরে এই নির্মম হত্যাকাণ্ড ঘটেছে কি না—তা খতিয়ে দেখছে পুলিশ।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সংশ্লিষ্ট হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

শীর্ষনিউজ