Image description

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া মারা গেছেন। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ৮টার দিকে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজ (Bangladesh Nationalist Party-BNP) থেকে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়। পেজটিতে ৬.২ মিলিয়ন ফলোয়ার রয়েছে।

পেজের পোস্টে বলা হয়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। 'ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন'।

তবে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেছেন, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বর্তমানে বাসায় আছেন। আমি মাত্র উনার খোঁজ নিয়েছি।

তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি মাত্র উনার বিষয়ে খোঁজ নিয়েছি। স্টাফ আবির সাহেব বলেছেন, তিনি আগের মতোই বাসায় আছেন। আল্লাহ সহায় হোন আমিন।