Image description

বান্দরবানের থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে থানচির তিন্দু সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ১২-১৩ জনের একটি পর্যটকবাহী জিপগাড়ি তিন্দু থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা দুই পর্যটক ঘটনাস্থলে নিহত হন। আহত হন আরও পাঁচজন। বলিপাড়া বিজিবির সহায়তায় তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়।