Image description

বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এটি এখন কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯০০ কিমি. দক্ষিণপূর্বে অবস্থান করছে। এ জন্য দেশের চার সমুদ্র বন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ উপকূলীয় মিয়ানমার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে গিয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয় এবং পরবর্তীতে আরও ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়। এটি সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৭৫ কিমি. দক্ষিণপূর্বে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯০০ কিমি. দক্ষিণপূর্বে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১১৭০ কিমি.দক্ষিণপূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১০৭৫ কিমি. দক্ষিণপূর্বে অবস্থান করছিল। এটি আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।

নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার
আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার,মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে এক নম্বর নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে
বলা হয়েছে।

শীর্ষনিউজ