সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগমের পরিণতির জন্য ওবায়দুরকে দায়ী করলেন মেয়েটির বাবা মাসুম বিল্লাহ। ওবায়দুর রহমান সম্পর্কে মরিয়মের মামা।
আজ সোমবার সকাল ১১টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মাসুম বিল্লাহ এই দাবি করেছেন।
তিনি বলেন, আমি সবচেয়ে বেশি দায়ী করি ওবায়দুরকে। আমার মেয়েকে এই পথে আনার জন্য ওবায়দুর দায়ী। ও আমার মেয়েকে এই রাস্তায় নিয়ে এসেছে। এমপির সঙ্গে সম্পর্কে জড়ানোর মূল হোতা ওবায়দুর। ওর টাকার লোভের কারণে আজকে আমার মেয়েকে আত্মহত্যার পথ বেছ নিতে হয়েছে।
সামাজিক হেনস্তার কথা উল্লেখ করে মরিয়মের বাবা বলেন, আমার পরিবার সামাজিকভাবে হেনস্তার শিকার। এ নিয়ে আমার মেয়ের ওপর মানসিক টর্চার হয়েছে।
এমপি গাজী নজরুলে সঙ্গে ওবায়দুরের সম্পর্ক কী জানতে চাইলে মরিয়মের বাবা বলেন, ‘ওবায়দুর এমপির কিছু হন না। ও সম্পর্কে আমার শালা। ও-ই আমার মেয়েকে ঘর থেকে বাইরে বের করেছে। সবকিছু ও-ই করেছে। ও আমার ঘরেই থাকতো।
ন্যাম ফ্ল্যাটে মরিয়ম কতদিন ধরে থাকতো এ প্রশ্নের জবাবে তার বাবা বলেন, বিয়ের পর থেকেই এখানে থাকছে। তবে মরিয়ম কখনো কোনো বিষয়ে অভিযোগ করতো কিনা জানতে চাইলে তিনি বলেন, মেয়ে কখনো কোনো অভিযোগ করেনি।