Image description

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অকথ্য ভাষায় গালাগালি সহ হুমকি দিয়ে ভিডিও পোস্ট করার অপরাধে হিন্দু সম্প্রদায়ের সন্জয় কুমার দাস নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক সন্জয় কুমার দাস সদর উপজেলার গোভিপুর গ্রামের হিরন কুমার দাসের ছেলে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে শহরের গড়পুকুর এলাকা থেকে তাকে সদর থানা পুলিশ আটক করে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে আটককৃত সন্জয় কুমার তার নিজ ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করেন। পোস্ট করা ভিডিওতে প্রধানমন্ত্রী তারেক রহমান কে অকথ্য ভাষায় গালাগালি সহ হুমকি দিতে থাকেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে পুলিশের নজরে আসে। রাতেই পুলিশ অভিযান চালিয়ে শহরের গড় পুকুর এলাকা থেকে তাকে আটক করে সদর থানায় নিয়ে আসে।

 
 

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ ওসি হুমায়ন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সঞ্জয় কুমার নামের এক হিন্দু যুবককে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে গালাগালির ভিডিও সোশ্যাল মিডিয়া পোস্ট করার অপরাধে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।