Image description

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান।

বুধবার (১৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ পদে পদায়নের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিবের বর্তমান দায়িত্ব থেকে বদলি করে হাফিজুল্লাহ খানকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। তার নতুন কর্মস্থল হিসেবে নির্ধারণ করা হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। 

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।