Image description

সারাদেশে আগামী ৮ ডিসেম্বর থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। পরীক্ষা উপলক্ষে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কেন্দ্র তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড।

 

শিক্ষাবোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার কেন্দ্র তালিকা নিয়ে কোনো আপত্তি থাকলে ২২ সেপ্টেম্বরের মধ্যে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর লিখিত আকারে জানাতে হবে।

 

সূচি অনুযায়ী, প্রথম দিন ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বাংলা পরীক্ষা। পরবর্তীতে ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত এবং ১৫ ডিসেম্বর বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলবে।

 

জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র তালিকা দেখুন এখানে