হরমুজ প্রণালিতে মাসব্যাপী অবরোধ এবং লোহিত সাগর উপকূলে ইয়েমেনের হুথিদের সাম্প্রতিক হামলার পটভূমিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব নৌপথ বন্ধ হয়ে গেলে তার পরিণতি মারাত্মক হবে বলে হুঁশিয়ারি দিয়েছে কাতার।
মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ইব্রাহিম আল হাশমি বলেন, হরমুজ প্রণালি বন্ধ থাকার কারণে বিশ্ব এমনিতেই যথেষ্ট ক্ষতির সম্মুখীন হচ্ছে; তাই এর সঙ্গে বাব আল-মান্দেবকে যোগ করা আমাদের পক্ষে কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়।
লোহিত সাগরের দক্ষিণের এই প্রবেশদ্বার বন্ধ হয়ে গেলে তা ‘পুরো বিশ্বের জন্য বিপর্যয়কর’ হবে উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা ইতোমধ্যে এর পরিণতি দেখতে পাচ্ছি... তাই কাতার কূটনীতি ও আলোচনার পথেই জোর দিচ্ছে।
সূত্র: এএফপি