Image description

সাভারের আশুলিয়ায় একই পরিবারের স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর)  দিবাগত রাতে সাভারের আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার হযরত আলীর মালিকানাধীন বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

প্রাথমিকভাবে জানা যায়, স্বামী-স্ত্রী ও তাদের এক সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। 

আশুলিয়া থানার ডিউটি অফিসার (এসআই) রাসেল হোসেন জানান, ওই ঘর থেকে দুর্গন্ধ আসছিল। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের মরদেহ উদ্ধার করেছেন। নিহতদের মধ্যে স্বামী-স্ত্রী ও তাদের শিশু সন্তান রয়েছে। স্বামীর গলায় গামছা প্যাঁচানো ছিল বলে জানান তিনি। 

বিস্তারিত আসছে......