Image description

এক লাইনের ট্রেন আরেক লাইনে নিয়ে যেতে হলে ‘পয়েন্ট চেঞ্জ’ করতে হয়। পয়েন্ট পরিবর্তন করার অর্থ হলো, দুটো লাইন বরাবর লাইন থেকে সরে গিয়ে পার্শ্ব লাইনে গিয়ে যুক্ত হয়। যেন পার্শ্ব লাইন দিয়ে ট্রেন চলে যেতে পারে।

পূর্বে ম্যানুয়ালি এটা পরিবর্তন হতো, কিন্তু এটা বড় বড় রেলওয়ে স্টেশন ও জংশনগুলোতে স্বয়ংক্রিয় পয়েন্ট পরিবর্তন করা হয়েছে। যা নিয়ন্ত্রণ করা হয় সিগন্যাল কেবিন থেকে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ঐ ভিডিওতে দেখা গেছে, রেল লাইনের সেই পয়েন্টে এক কিশোরের পা আটকে গেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, অনেকক্ষণ ধরে কিশোর আটকে পড়া অবস্থায় ছিল, আর্তনাদ করছিল। এ অবস্থায় ট্রেন চলে এলে সে সেখানেই কাটা পড়তো।

অবশ্য ঐ কিশোর যেখানে আটকে ছিল, সত্যি সত্যিই একটি ট্রেন আসছিল। ছড়িয়ে পড়া ভিডিওতে বলা হচ্ছে, ঘটনাটি কমলাপুর রেলওয়ে স্টেশনের নিকটে। অবশ্য ভিডিওতেই দেখা যাচ্ছে কমলাপুর রেল স্টেশনের অদূরে, আউটারে এই ঘটনা ঘটেছে। কিশোরকে আটকে পড়া অবস্থায় দেখে স্থানীয়রা সিগন্যাল কেবিনে ফোন দেন। পরে সেখান থেকে পয়েন্ট পরিবর্তন করলে তার পা বের করা সক্ষম হয়।

কিশোররের নাম জানা যায়নি। রেলওয়ে ফ্যান ক্লাবের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখা হয়েছে প্রায় দু’কোটি বার। 

এই বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষ কিছু না বললেও ‘রেল ফ্যান’ গ্রুপ গুলোতে তুমুল চর্চা হচ্ছে। রেল ভক্তরা এই ভিডিও শেয়ার করে বলছেন, ‘রেল ট্র্যাক দিয়ে কখনোই হাঁটবেন না। নাহলে এভাবেই পা আটকে যেতে পারে, যার ফল নির্ঘাত মৃত্যু।’