Image description

জ্বর, সর্দি ও কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। মঙ্গলবার রাত ১১টার দিকে তাঁকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল ভর্তি করা হয়। পরে তাঁকে সিসিইউতে স্থানান্তর করা হয়।

বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুল্লাহ কায়েস গণমাধ্যমকে জানান, সন্ধ্যা থেকেই তিনি জ্বর, সর্দি ও কাশির সমস্যায় ভুগছিলেন। রাত সাড়ে ১০টার দিকে তাঁকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এখন হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন।

মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, বুধবার সকালে তাঁর চিকিৎসায় মেডিকেল বোর্ড বসবে। এরপর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

উল্লেখ্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ গত ১৭ ফেব্রুয়ারি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী হিসেবে শপথ নেন।