মাদারীপুর সদরের একটি মসজিদের ইমামের তালাবদ্ধ কক্ষে বিস্ফোরণ ঘটেছে। এতে মসজিদের টিনের চালার একটি অংশ উড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে সদর উপজেলার হোগলপাতিয়া গ্রামের মালেক আকনবাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সন্ধ্যার দিকে মসজিদের একটি তালাবদ্ধ কক্ষ থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান। পরে তারা দেখতে পান, বিস্ফোরণের কারণে মসজিদের টিনের চালার একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিস্তারিত আসছে...