Image description

বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের করিডরে সাপ দেখা গেছে। এতে কর্মকর্তা ও কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে কর্মচারীরা তিনটি সাপ মেরে ফেলেন।

 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৯ তলার করিডরে ৩টি সাপ দেখা দেখা যায়। এ ফ্লোরেই শিক্ষামন্ত্রী ও সচিবের অফিস কক্ষ।

 

প্রত্যক্ষদর্শী মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সকালে অফিসে প্রবেশ করে করিডরে প্রথমে দুটি এবং পরে আরও একটি সাপ দেখা যায়।

 

সচিবালয়ে বহুতল ভবনের ১৯ তলায় সাপ কোথা থেকে আসলো, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। তাদের ধারণা, ভেতরের কোনো স্টোরেজে আরও সাপ আছে।

 

কর্মচারীরা বলেন, করিডরের সাপের ছোটাছুটি দেখে কর্মকর্তা ও কর্মচারীরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন। এত উঁচু ভবনে সাপ কোথা থেকে এলো, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

 

তিনি বলেন, নিশ্চয় ভবনের ওপরের কোনো স্টোরেজে সাপ ডিম পেড়েছিল। সেই ডিম থেকে বাচ্চা ফুটে বেরিয়েছে। ভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মচারীদের বিষয়টি দেখতে বলা হয়েছে।