Image description

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, “কনসার্ট বন্ধ হচ্ছে, কিন্তু লাগাতার হচ্ছে না। আমরা একমত সবাই, ইন্টেরিমের (অন্তর্বর্তী) সময়ে এই ধরনের ঘটনা যত ঘটেছে, তার তুলনায় এখন কিছুই হচ্ছে না। অ্যাম আই রং(ভুল)?”

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে “বর্তমানে লাগাতার কনসার্ট বন্ধ হচ্ছে’— এমন অভিযোগ তোলেন এক সাংবাদিক। সেই প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, “আমি যদি তুলনা করি—তাহলে ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশ যে জায়গায় চলে গিয়েছিল, এই সরকারের সময় শুধু সিগনিফিক্যান্ট বললে কম বলা হয়, ড্রামাটিক (নাটকীয়) ডেভেলপমেন্ট (উন্নয়ন) হয়েছে। দুই একটা ঘটনা যে ঘটছে না—তা নয়। ”

“দেড়-দুবছর ধরে যখন কিছু গোষ্ঠী এই রকম করে গেছে, এটা রাতারাতি, যতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে, বরং আমি মনে করি—অনেক বড় ইমপ্রুভমেন্ট হয়েছে” উল্লেখ করেন তিনি।

জাহেদ উর রহমান বলেন, “যেহেতু আমি সংস্কৃতি মন্ত্রণালয়েরও উপদেষ্টা, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে এই মন্ত্রণালয় নিয়ে অনেকগুলো মিটিং করেছি।

সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সেটি ছড়িয়ে দেয়া নিয়ে তার মতো মনোযোগী প্রধানমন্ত্রী বাংলাদেশ কখনো পেয়েছে কিনা আমার সন্দেহ। ”

শীর্ষনিউজ